Notice: Function WP_Scripts::add was called incorrectly. The script with the handle "ekit-behance-feed-script-handle" was enqueued with dependencies that are not registered: elementor-editor. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/subhranil/dipankarsirpwp.in/wp-includes/functions.php on line 6131

Question: এই জগতে আমাদের এমন কোন জ্ঞান আছে কি যা কোন বিচারশীল মানুষ সন্দেহ করতে পারে না?’ রাসেল এই সমস্যা কেন এবং কিভাবে উত্থাপন করেন এবং কেমনভাবেই বা তার সমাধান করার চেষ্টা করেন?

Answerবার্ট্রান্ড রাসেল (Bertrand Russell) তাঁর বিখ্যাত গ্রন্থ ‘The Problems of Philosophy’ (দর্শনের সমস্যা)-এর শুরুতেই যে মৌলিক জ্ঞানতাত্ত্বিক সমস্যাটি উত্থাপন করেছেন, তা হলো: “এই জগতে আমাদের এমন কোনো জ্ঞান আছে কি, যা কোনো বিচারশীল মানুষ সন্দেহ করতে পারে না?”এটি ছিল মূলত জ্ঞানকে একটি নিরাপদ ভিত্তি (Secure Foundation) দেওয়ার প্রচেষ্টা, যা অভিজ্ঞতাবাদের মূল দুর্বলতা দূর করতে পারে। […]

State in brief the Critical Role of Manas as the Karana for realizing Brahman following Bhamati.📝 *ভামতী মতে ব্রহ্মজ্ঞান লাভের করণ হিসাবে মনের ভূমিকা :

১. ব্রহ্মজ্ঞানের স্বরূপ (ব্রহ্মজ্ঞান হল বৃত্তি):ভামতী মতে, ব্রহ্মজ্ঞান কোনো নিত্য বস্তু নয়, এটি হলো অন্তঃকরণের (Manas) একটি বিশেষ বৃত্তি বা মানসিক আকার। এই বৃত্তিটি বেদের মহাবাক্যসমূহ (যেমন— ‘তত্ত্বমসি’) দ্বারা উৎপন্ন হয়। ২. মন হলো সাক্ষাৎ করণ (Direct Instrument):এই বিশেষ জ্ঞান বা ব্রহ্ম-আকার বৃত্তি উৎপন্ন করার জন্য মনই হলো সাক্ষাৎ করণ (সর্বাধিক কার্যকর মাধ্যম)। বেদান্তবাক্য (শ্রুতি) […]

ভামতী মতে , ব্রহ্মজ্ঞান লাভের ক্ষেত্রে জ্ঞানের ভূমিকা (Role of Jñāna in Brahma-Jñāna according to Bhamati School)

​১. জ্ঞানই মোক্ষ লাভের একমাত্র সাধন (Jñāna is the sole means to Mokṣa)​জ্ঞান-কে মোক্ষ লাভের একমাত্র উপায় হিসেবে গ্রহণ করে। এটি কর্ম (যেমন যাগযজ্ঞ) অথবা উপাসনা (দেবতার ধ্যান) থেকে সম্পূর্ণ পৃথক। ব্রহ্মজ্ঞানই অবিদ্যা (অজ্ঞান) দূর করে, কারণ জ্ঞান ও অজ্ঞান একে অপরের বিরোধী। ​২. জ্ঞান বস্তু-তন্ত্র, পুরুষ-তন্ত্র নয় (Jñāna is determined by the object, not […]

দ্বাদশ শ্রেণী প্রকল্প : কারণ

ভূমিকা : কারণ উল্লেখ করে কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়া একটা রীতি। সাধারণ মানুষ সত্যান্বেষী অর্থনীতিবিদ। বৈজ্ঞানিক প্রভৃতি সমাজের সব স্তরের মানুষ কারণ উল্লেখ করে কোনা ঘটনার ব্যাখ্যা বা কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে একজন সাধারণ মানুষ বলেন আগুনে হাত দেওয়া হাত পোড়ার কারণ। […]

জ্ঞানোৎপত্তি সংক্রান্ত দেকার্ত-এর মতটি আলোচনা করো।

উ: আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক দেকার্ত ছিলেন বুদ্ধিবাদের অন্যতম সমর্থক। তাঁর মতে, বুদ্ধিই যথার্থ জ্ঞানের একমাত্র উৎস। গণিতের প্রতি তাঁর অনুরাগ ছিল অত্যন্ত প্রবল। তাই তিনি মনে করতেন কেবল গণিতই যথার্থ জ্ঞান দিতে পারে। গণিতে অবরোহ পদ্ধতি অবলম্বন করে কতকগুলি স্বতঃসিদ্ধ সূত্র থেকে অনিবার্যভাবে সুনিশ্চিত সিদ্ধান্ত নিঃসৃত হয়। তিনি মনে করতেন যে দর্শনের ক্ষেত্রেও গাণিতিক […]

জ্ঞানোৎপত্তি সম্পর্কে হিউমের অভিজ্ঞতাবাদী মতবাদটি আলোচনা করো।

পাশ্চাত্য দর্শনের ইতিহাসে আধুনিক অভিজ্ঞতাবাদী বা দৃষ্টিবাদী হিসাবে লক, বার্কলে ও হিউমের নাম উল্লেখ করা হয়। বেকনকে অনুসরণ করে উত্তরসূরি লক অভিজ্ঞতাবাদের একটি সুসংহত রূপ দান করেছেন। হিউম, লক, বার্কলে অভিজ্ঞতাবাদ চরম পরিণতির দিকে টেনে নিয়ে গেলেন। যদিও হিউম অভিজ্ঞতাবাদের চরম যৌক্তিক পরিণতি কী হতে পারে তা দেখিয়েছেন, তবু তাঁর অভিমত কিছুটা অসংগতিপূর্ণ। তিনি ধারণার […]

প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো।

যে মতবাদ বস্তুর মন নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্বে বিশ্বাস করে এবং বস্তুর জ্ঞানকে প্রতিরূপের মাধ্যমে পাওয়া পরোক্ষ জ্ঞান বলে স্বীকার করে তাকে প্রতিরূপী বস্তুবাদ বলা হয়। এই মতবাদের প্রবক্তা হলেন জন লক এবং দেকার্ত। সপ্তদশ শতাব্দীর বৈজ্ঞানিক চিন্তা এই মতবাদকে সমর্থন করেছিল বলে একে বৈজ্ঞানিক বস্তুবাদও বলা হয়। প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য: i) জগতে অসংখ্য বস্তুর […]

দাম্পত্যের ভালোবাসা ও প্রেম 

‘রা-ধা’ প্রযৌক্তিক শ্রীকৃষ্ণের বাঁশি ‘রক্ষের বোলে তাল মিলিয়ে মানুষ বিয়ের পরে দাম্পত্য কবরে বাস করার ট্রেনিং নিবে, না বিয়ের শুরুতেই বস্তু সমাত পাত্রপাত্রী নির্বাচন করবে? হাঁ এই নির্বাচনটিই হল আমিত্ব প্রেমের প্রথম পদক্ষেপ। যে পদক্ষেপে বেজে ওঠে পরিকল্পিত জেনারেশনে আমিত্ব প্রেমের নান্দনিক সুর। কিন্তু বিয়ের পর দাম্পত্য কবরে বাস করার ট্রেনিং নিলে তো সেই রক্ষণকামিতায় […]